পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড
- পদের নামঃ টেকনিক্যাল এটেনডেন্ট (লিখিত)
- পরীক্ষার তারিখঃ ২৫/০৮/২০২৩ ইং
- সময়ঃ ৬০ মিনিট
১। (ক) ৪টি ঘোড়া ৬ দিনে ৪৮ কেজি ছোলা খায়। ৮টি ঘোড়া ৯ দিনে কত কেজি ছোলা খাবে?
উত্তর: ৪ টি ঘোড়া ৬ দিনে খায় ৩০ কেজি ছোলা
১ টি ঘোড়া ১ দিনে খায় ৩০/৪×৬ কেজি ছোলা
৮ টি ঘোড়া ৯ দিনে খায় ৩০×৮×৯/(৪×৬) কেজি ছোলা ১৪৪ কেজি ছোলা (উত্তর
(খ) ৯৮, ৮৯, ৮২, ৭৭, — শূন্যস্থানে কোন সংখ্যা বসবে? ৯৮-৯=৮৯,৮৯-৭=৮২,৮২-৫=৭৭,৭৭-৩=৭৪
উত্তরঃ ৭৪
২। (ক) কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার ও কী কী? একটি ত্রিভুজের দু’টি কোণ যথাক্রমে ৫৪ ডিগ্রি ও ৩৬ ডিগ্রি। কোণের ভিত্তিতে ত্রিভুজটি কোন্ ধরনের?
উত্তর:
কোণভেদে ত্রিভুজ তিন প্রকার
- ১. সূক্ষ্মকোণী
- ২. স্থূলকোণী
- ৩. সমকোণী।
কোণের ভিত্তিতে ত্রিভুজটি কোন্ ধরনের :
আমরা জানি ত্রিভুজের ত্রিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি
১৮০-(৫৪+৩৬)=৯০, সমকোণী ত্রিভুজ হলো সেই ত্রিভুজ যার একটি কোন সমকোণ।
এক সমকোণ=৯০ ডিগ্রি।
ত্রিভুজটি সমকোণী
২। (খ) চারটি ঘন্টা একত্রে বেজে পরে ৩, ৫, ৬, ১২ মিনিট অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে?
উত্তর: ৩, ৫, ৬, ১২ এর লসাগু ৬০ তাই উত্তরটি ৬০ মিনিট পর পর একত্রে বাজবে।
৩. Electricity for all বিষয়ে ইংরেজিতে ১২০ শব্দের মধ্যে একটি paragraph লিখুন? (১০)
উত্তরঃ
Electricity solves almost all our tasks. Through this electricity, service sector, agriculture sector are active. People’s urban and rural life becomes normal. Traffic remains normal. For example, Bangladesh Metrorail communication. Lighting facilities on both sides of the road. So it can be said that electricity is for everyone. The people of Bangladesh are getting 100% electricity. Then Rooppur’s nuclear power will come to the grid. Many other initiatives including electricity hubs are being prepared in Matarbari and Payra. Solar power, wind power and other initiatives are also progressing. We believe that the trend of development that has been initiated in the country will proceed in the right direction .
৪। ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ সম্বন্ধে বাংলায় ১৫০ শব্দের মধ্যে একটি সংক্ষিপ্ত রচনা লিখুন? (১০)
উত্তরঃ ভূমিকা:
হাজার বছরের ইতিহাসে বাঙালির শ্রেষ্ঠতম অর্জন বাংলাদেশের স্বাধীনতা। আর এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে যার নাম চিরস্মরণীয হযে আছে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আছে বাংলাদেশের শেখ মুজিবুর রহমান তিনি বাঙালি জাতির গৌরব বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, বাঙালিরা এই মহান নেতাকে শ্রদ্ধাভরে সম্মান করে। তিনি বাঙালি জাতির কাছে এক গৌরব এর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জন্ম:
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার ১৯২০ সালের ১৭ ই মার্চ বর্তমান গোপালগঞ্জ তৎকালীন ফরিদপুর জেলার টুংগীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়রা খাতুন। দুই ভাই আর বোনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পিতা-সাতার তৃতীষ সন্তান।
ছাত্র জীবন:
সাত বছর বয়সে বঙ্গবন্ধুর ছাত্রজীবন শুরু হর্ষ গোপালগঞ্জের ডিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালযের মাধ্যমে। প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি গোপালগঞ্জ মিশনারি স্কুলে ভর্তি হন এবং এই স্কুল থেকে হাজার ১৯৪২ সালে ম্যাট্রিক পাস করেন। ১৯৪২ সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৪৪ সালে এবং ১৯৪৬ সালে বিএ পাস করেন।
১৯৪৬ ইসলামিয্য কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। শেখ মুজিবুর রহমান নেতা শেখ মুজিবুর প্রমাণিত হতে থাকেন তার রাজনৈতিক জীবনের সূচনা ঘটে থাকে। ১৯৪৭ এ দেশভাগের পর তিনি আইন পড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন
রাজনৈতিক জীবন:
ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধু রাজনীতি ও দেশ সেবায যুক্ত হন। তার রাজনৈতিক জীবনের শুরু ১৯৪০ সালের দিকে। তখন তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনের কাউন্সিলর এবং গোপালগঞ্জ মুসলিম লীগের সম্পাদক ছিলেন। ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের তিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৪৮ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হলে এর সঙ্গে তিনি যুক্ত হন। এ বছর ১১ মাস রাষ্ট্রভাষা বাংলার দাবিতে হরতাল পালনের সময তিনি গ্রেফতার ও কারারুদ্ধ হন। ১৯৪৯ সালে মুসলিম আওযামী লীগ লীগ গঠিত হলে তিনি যুগ্ম সম্পাদকের পদ লাভ করেন এবং ১৯৫৩ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৮ সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রাদেশিক আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং যুক্তফ্রন্টের মন্ত্রিসভার মন্ত্রিত্ব লাভ করেন।
৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও স্বাধীনতা ঘোষণা:
১৯৭১ সালের ৩ মার্চ থেকে ২৫ শে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর আহবানে সারা বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলন পরিচালিত হয। এর মধ্যে ৭ মার্চ তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয্যদী উদ্যানে ১০ লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন্। এই ঐতিহাসিক ভাষণে তিনি বাঙালির মুক্তি না হওয্য পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান।
মৃত্যু:
১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপদগামী সদস্যের হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।
উপসংহার:
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি অনন্য নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী এবং স্বাধীন বাংলাদেশের জাতির জনক। তার দূরদর্শী বিচক্ষণ এবং সঠিক নেতৃত্বের বাংলাদেশ স্বাধীন হযেছিল। তিনি সবসময জাতির কল্যাণে কাজ করে গেছেন। সমস্ত জাতিকে তিনি মুক্তি ও স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করেছিলেন।
৫। (ক) বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? উত্তরঃ ভুটান
(খ) আয়তনে বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলার নাম লিখুন।
উত্তরঃ বাংলাদেশের বৃহত্তম জেলা হল রাঙ্গামাটি, ক্ষুদ্রতম জেলা হল নারায়ণগঞ্জ
(গ) ইংরেজিতে অনুবাদ করুন: সে সাঁতার কাটতে জানে না।
উত্তরঃ He does not know how to swim.
(ঘ) ‘MRT’, ‘UNESCO’, ‘ADB’, ‘WHO’, ‘SDG’ এর পূর্ণ রূপ লিখুন। উত্তরঃ
- MRT– MASS rapid transit
- UNESCO– United Nations Educational Scientific and Cultural Organization
- ADB– Asian Development Bank
- WHO– World Health Organization
- SDG– Sustainable Development Goals
৬। (ক) BRICS এর সদস্য দেশগুলোর নাম লিখুন। উত্তরঃ ১০ টি
ব্যাখ্যাঃ নতুন করে আরও পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছে। দেশগুলোর নাম হলো সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া। পূর্বে ছিল ৫ টি- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা
৬। (খ) চাঁদে অবতরণকারী দেশের সংখ্যা কয়টি? দেশসমূহের নাম লিখুন। উত্তরঃ ৪টি
সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত
৭।(ক) একটি ৪০ ওয়াটের টিউবলাইট দৈনিক ১০ ঘন্টা জ্বললে ৩০ দিনে কত কিলোওয়াটআওয়ার বিদ্যুৎ খরচ হবে?
উত্তরঃ ৪০ ওয়াট= (৪০/১০০০)=০.০৪ কিলো ওয়াট
০.০৪ কিলো ওয়াট টিউবলাইট দৈনিক ১০ ঘন্টা জ্বললে ১ দিনে বিদ্যুৎ খরচ =০.০৪×১০=০.৪ কিলোওয়াটআওয়ার
০.০৪ কিলো ওয়াট টিউবলাইট দৈনিক ১০ ঘন্টা জ্বললে ৩০ দিনে বিদ্যুৎ খরচ =০.৪×৩০ =১২কিলোওয়াটআওয়ার (উত্তর)
৭।(খ) আর্থিং কেন করা হয়? বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে কী কী পিপিই ব্যবহার করা হয?
আর্থিং কেন করা হয়: উত্তরঃ
অনাকাঙ্খিত বিদ্যুতের হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মানুষকে রক্ষা করার জন্য অতিরিক্ত কারেন্ট কে নিরাপদে তারের মাধ্যমে মাটির নিচে প্রেরণ ব্যবস্থা করার জন্য।
বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে কী কী পিপিই ব্যবহার করা হয় :
হ্যান্ড গ্লাভস, সেফটি হেলমেড, ফেস মাস্ক, সেফটি গগলস্, সেফটি ইয়ারপ্লাগ, সেফটি মাস্ক, সেফটি এপ্রন, সেফটি বেল্ট, সেফটি সু ইত্যাদি।
৮। (ক) বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানিসমূহের নাম লিখুন।
নবায়নযোগ্য জ্বালানির উৎসসমূহ কী কী?
উত্তরঃ বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানিসমূহের নাম:
প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, ডিজেল, পরমাণু, HFO । নবায়নযোগ্য শক্তির অন্যান্য উৎস যেমন বায়ু শক্তি, সৌর শক্তি কিংবা জিওথার্মাল শক্তি ।
৮। (খ) ট্রান্সফরমার কী কাজে ব্যবহৃত হয়? এর প্রধান অংশগুলোর নাম লিখুন।
উত্তরঃ ট্রান্সফরমার একটি ইলেক্ট্রিক্যাল স্ট্যাটিক ডিভাইস বা যন্ত্র যা পাওয়ার ও ফ্রিকুয়েন্সিকে
স্থির রেখে পরিবর্তনশীল বিদ্যুতকে এক ভোল্টেজ থেকে অন্য ভোল্টেজে রূপান্তরিত করার কাজে ব্যবহৃত হয়।
ট্রান্সফরমার প্রধান অংশগুলোর নাম
- লেমিনেটেড কোর
- ট্রান্সফরমার ওয়াইন্ডিং
- ট্রান্সফরমার ট্যাংক
- ট্রান্সফরমার তেল
- কনজারভেটর ট্যাংক
- ব্রীদার
- বুখলজ রীলে
- বুশিং
৯। (ক) একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে প্রধানত: কী কী EQUIPMENT থাকে?
উত্তরঃ
- ট্রান্সফরমার
- সার্কিট ব্রেকার
- আইসোলেটরৎআর্থ সুইচ
- সিটি
- পিটি
- লাইটনিং এরেস্টর
- কন্ডাক্টর ইত্যাদি
৯ (খ) জেনারেটর এবং মোটরের মধ্যে পার্থক্য কি কি?
উত্তর:
| জেনারেটর | মোটর |
| ১. জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। | ১. মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। |
| ২. প্রাইম মুভার দ্বারা ঘুরাতে হয়। | ২. প্রাইম মুভার দ্বারা ঘুরাতে হয় না। |
| ৩. Exciter ব্যবহৃত হয়। | ৩. Exciter ব্যবহৃত হয় না। |
| ৪. Starter এর দরকার হয় না। | ৪. Starter এর দরকার হয়। |
| ৫. এটি Fleming’s Right Hand Rule অনুযায়ী চলে। | ৫. Fleming’s Left Hand Rule অনুযায়ী চলে। |



