Atikul’s Power Sector Job Solution বইয়ের কিছু তথ্য।

Spread the love

আতিকুল পাওয়ার সেক্টর জব সলুশন বইয়ের কিছু তথ্য।

Atikul Power Sector Job Solution
Atikul Power Sector Job Solution

 

Thank you for reading this post, don't forget to subscribe!

বইটির বিশেষত্ব

  • সবসময় পরিবর্তন হয় এমন তথ্য স্ক্যান করে আপডেট তথ্য সরাসরি দেখার সুযোগ।
  • বুয়েটে অনুষ্ঠিত সহকারী প্রকৌশলী,উপ-সহকারী প্রকৌশলী ও অন্যান্য পদে আসা চাকরি পরীক্ষার বিগত সালের ৬০০ অধিক বিদ্যুৎ সেক্টরের MCQ প্রশ্নোত্তর।
  • বুয়েটে অনুষ্ঠিত চাকরি পরীক্ষার সাধারণ বিজ্ঞান শাখার প্রশ্নোত্তর।
  • বুয়েটে অনুষ্ঠিত পাওয়ার সেক্টরের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণকারী প্রতিষ্ঠান সমূহের চাকরি পরীক্ষার মান বন্টন।
  • বি.এস.সি এবং ডিপ্লোমা চাকরি পরীক্ষার মান বন্টন ও আলোচনা।
  • পাওয়ার সেক্টরের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণকারী প্রতিষ্ঠান সমূহের  তথ্য আলোচনা ও প্রশ্নোত্তর।
  • পাওয়ার সেক্টরের মডেল টেস্ট।
  • বাংলাদেশের  গুরুত্বপূর্ণ পাওয়ার প্লান্টের বিস্তারিত আলোচনা।
  • ভাইবা স্পেশাল সহ সকল ভাইবার জন্য।

 

অধ্যায়-১: বই লেখার ইতিহাস ও প্রয়োজনবোধ

২০২০ সালের মাঝের দিকের কথা। বড় ভাইয়েরা বলে আতিক ভাই আপনে পাওয়ার সেক্টরের নোট এভাবে সকল ফেসবুক গ্রুপে দিচ্ছেন তা এক সাথে সবাই পায় না এলোমেলো হয়; এতে করে সবাই হতাশায় ভোগে। তখনও ইচ্ছে হয় নাই পাওয়ার সেক্টরের জন্য বই বের করব। কোনো কাজের জন্য ইচ্ছে শক্তি ও মূলধন প্রয়োজন। কাছের মানুষ প্রয়োজন। এত কিছু এক সাথে করা অনেক কষ্টের তাই ভাইদের কথা এড়িয়ে যেতাম। ২০২০ সালের সেপ্টেম্বর মাসের কথা আমি রবিন ভাইকে মনের কথা বললাম, পাওয়ার সেক্টরের নোটের জন্য অনেকের ভাল রেসপন্স দেখতেছি। সকলের সুবিধার জন্য একটি সুন্দর পাওয়ার সেক্টরের বই বের করা যেন সময়ের দাবী। রবিন ভাই মত দিল চেষ্টা করুন আপনি পারবেন। ২০২০ সালের সেপ্টেম্বর তারিখ থেকে লেখা আরম্ভ করলাম। ইতিমধ্যে আপনারা জানেন পাওয়ার সেক্টরের সকল কিছুই লেখা ছিল। সেখান থেকে উৎসাহিত হলাম। এভাবেই শুরু হল একটি বইয়ের লেখা।

এই বইটি লেখার জন্য প্রচুর তথ্যের প্রয়োজন ছিল। আমি আগে থেকেই ফেসবুক গ্রুপে পোস্ট করলে তার উপর ভালভাবে জানতাম বই অথবা ইন্টারনেট থেকে। এই বইটি লেখার পিছনে গুগল থেকে সহায়তা নিয়েছি। বইটি সবকিছু নির্ভুল তথ্য দিয়ে সাজানোর চেষ্টা করছি। বইটিতে ভুলক্রমে কোন তথ্য ভুল অথবা টাইপিং মিসটেক হয়ে থাকলে আমাদের বইয়ে লিখিত যোগাযোগ নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হল।

আশা করি আপনারা সকলে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব একই সাথে পাওয়ার সেক্টর বইয়ের সাথে পরীক্ষায় আসা নন ডিপার্টমেন্ট প্রশ্ন সকল যুক্ত করতে। আমি আপনাদের জন্য সর্বোপুরি ভাবে সহায়তা করার চেষ্টা করব। আপনাদের সকলের জন্য দোয়া করি। এই কোভিড-১৯ এ সকলে সচেতন থাকি ও নিয়মনীতি মেনে চলি। আপনারা এই ক্ষুদ্র মানুষের জন্য দোয়া করবেন।

বিনীত

মোঃ আতিকুল ইসলাম

 

অধ্যায়- ২: পাওয়ার এবং এনার্জী সেক্টর কিভাবে পড়বেন তা আলোচনা

বইটির ১ম. ২য়, ৩য় ও ৪র্থ খন্ড সহ সকল খন্ড ভালভাবে পড়ে শেষ করতে হবে। এটি শুধু যে, বিদ্যুৎ সেক্টরের পরীক্ষায় প্রয়োজন তা নয় সকল পরীক্ষায় এই বইটির প্রয়োজন। পাওয়ার সেক্টরের তথ্য পূর্বেই জানার জন্য সকল ছাত্রছাত্রীদের কাছে বইটি থাকা অবশ্যই প্রয়োজন।

চাকরী প্রার্থী ও ছাত্রদের ইন্টারনেটের দিকে নজর রাখতে হয়, কেননা বিদ্যুৎ সেক্টরের অনেক তথ্য পরিবর্তনশীল। এই সমস্যা সমাধানের জন্য পাওয়ার সেক্টরের পরিবর্তনশীর  তথ্যগুলো সবসময় আপডেট পাওয়ার জন্য স্ক্যান কোডের ব্যবস্থা রেখেছি।  তাই স্ক্যান কোড উল্লেখ করে দেওয়া হয়েছে। তাই চিন্তার কারণও নেই। বইটির সকল খন্ড সকল ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের জন্য পড়া প্রয়োজন। সেক্ষেত্রে অনেক তথ্য এক সাথে জানতে পারবেন।

সবশেষে নিজেকে যাচাই করার জন্য বইটির পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম খন্ডের মডেল টেস্ট নিয়মিত চর্চা করব।

অধ্যায়-৩: ভাইবা পরীক্ষা সম্পর্কে আলোচনা এবং এই বইটি ভাইবাতেও গুরুত্বপূর্ণ

ভাইবা পরীক্ষা মূলত মানসিক চিন্তার কারণ হয়ে দাড়ায় কারণ ভাইবাতে কি প্রশ্ন ধরবে, কিভাবে উত্তর দিব, প্রশ্ন বাংলা নাকি ইংরেজিতে হবে এসব নানা চিন্তা মনের ভেতরে চলে আেেস।

ভাইবাতে মনোবল ঠিক রাখতে হবে আপনি যেমনটা করে আপনার প্রিয় শিক্ষকের সাথে কথা বলেন মার্জিত, ন¤্র ও ভদ্র ভাষায় ঠিক তেমনি ভাইবা বোর্ডেও একই ভাবে কথা বলবেন। ভাইবার প্রশ্নের উত্তর ৫টির ভেতর সবগুলো দিতে হবে এমনটা নয়। দুএকটি প্রশ্ন না জানা থাকতে পারে। কিন্তু প্রশ্নের উত্তর ভুল করে বলা যাবে না। লিখিত পরীক্ষার নম্বরই হল চাকরী পাওয়ার জন্য মূল বিষয়, আর ভাইবা মূলত সাক্ষাৎকারের জন্য।

পাওয়ার সেক্টরের ভাইবাতে এই বইটির গুরুত্ব অপরিসীম। পাওয়ার সেক্টরের সকল গুরুত্বপূর্ণ তথ্য এই বইটিতে পাবেন তাই এটি নিয়ে চিন্তার কারণ নেই। এছাড়া ভাইবার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন জানা থাকা প্রয়োজন। ভাইবার জন্য দশম খন্ডটি ভাল করে দেখুন। আশা করি আপনারা হতাশ হবেন না।

 

বইটি সংগ্রহ করতে ভিজিট করুন এখানে www.bdbookshop.com ওযেবসাইটে ।